জয়পুরহাটে খঞ্জনপুরে ট্রাকের ধাক্কায় তাসনিমুল ইসলাম নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিহত।
জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুরে ট্রাকের ধাক্কায় তাসনিমুল ইসলাম নামে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সকালে তাসনিমুল বাসা থেকে বের হয়ে সাইকেলযোগে স্কুল যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছামাত্র ধামইরহাটগামী একটি সারবোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও যানটির চালক ও তার সহকারী পালিয়ে যায়।
নিহত তাসনিমুল সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।







1 Comments
বিচার চাই
ReplyDelete