আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

জয়পুরহাটে শিক্ষা খাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

জয়পুরহাটে শিক্ষা খাতে বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ 


 ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রত্যাখান ও শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ (১০ জুলাই) বেলা ১২টায় শহরের পাঁচুর মোড়ে মানববন্ধন করে এই বাম ছাত্র সংগঠনটি ৷
জয়পুরহাট জেলা শাখা ছাত্র ফ্রন্টের আহবায়ক জয়ন্ত সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ, নীলফামারী জেলা ছাত্র ফ্রন্টের আহবায়ক রাব্বি হাসান, সাবেক সভাপতি উৎপল দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা বাণিজ্যিকরণ থেকে শিক্ষা ব্যবস্থা রক্ষার জন্য জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানান।

Post a Comment

1 Comments