আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

জুয়া খেলার অপরাধে আটক ৩ জন


জয়পুরহাটের পাঁচবিবিতে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের জোঁসনা বেগম স্বামী মিন্টুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রাজু আহম্মেদ (২২), একই উপজেলার আটাপাড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে রেজাউল (৩৮) ও জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামের আঃ কালামের ছেলে জাইদুল ইসলাম (২৬)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  বলেন,
শনিবার রাতে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের জোঁসনা বেগমের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে এবং পরে জুয়া খেলার অপরাধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments