আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

কালাইয়ে তিন ছিনতাইকারী আটক করেছে পুলিশ




জয়পুরহাটে অটো ভ্যান ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। সোমবার ভোরে কালাই উপজেলার সরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে আব্দুর নুর(২০),শাহাদত ইসলামের ছেলে সাইফুল ইসলাম(১৯), আব্দুর রহমানের ছেলে সোহাগ হোসেন(১৯)।

কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক জানান, আটকরা দির্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন গ্রামে নিয়মিত ছিনতাই করে আসছিল। সোমবার ভোরে পুনট গ্রাম থেকে এই তিন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশে নিবারণ চন্দ্রের অটোভ্যানে করে তারা সরাইল গ্রামে যাচ্ছিল । পথে নিবারণ চন্দ্রকে অস্ত্রের ভয় দেখিয়ে অটোভ্যানটি ছিনতাই করে। পরে নিবারণ চন্দ্রের চিৎকারে গ্রামবাসী এসে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

Post a Comment

0 Comments