নিজস্ব প্রতিবেদকঃ
জয়পুরহাটে এক গৃহবধু এক সঙ্গে তিন সন্তান প্রসব করেছেন।জয়পুরহাট শহরের মর্ডাণ জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে মঙ্গলবার সকাল ১০ টায় স্বাভাবিকভাবে এই ৩ সন্তানের জন্ম দেন ববিতা পারভিন (২৬) নামে গৃহবধু । ৩ সন্তানের মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে।
গৃহবধু ববিতা পারভিন নওগাঁঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।
সদ্য প্রসব হওয়া শিশুদের পিতা সামিউল ইসলাম বাবু বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন।
মর্ডাণ জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে সত্তাধিকারি আবাসিক চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে হঠাৎ প্রসব বেদনা অনুভুত হলে দ্রুত ক্লিনিকে ভর্তি করানো হয় এবং সকাল ১০ টায় সফলভাবে কোন অপারেশন ছাড়াই স্বাভাবিক অবস্থায় নবজাতক গুলো জন্ম লাভ করে।
এদিকে এক সঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছেন বলেও জানা গেছে।







0 Comments