আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

৩০০ বস্তা সরকারি গমসহ সেই আটক

ডাকাতি হওয়া ৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক উদ্ধার ও ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত দেড়টার দিকে রাজশাহীর বেলপুকুরিয়ায় অভিযান চালিয়ে ডাকাতকে গ্রেফতার সহ গম উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট খাদ্য গুদামে যাওয়ার পথে বগুড়া থেকে ট্রাকসহ গম ডাকাতির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে আজাদুল (৪৫) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মহাখোলা গ্রামের আফসার আলীর ছেলে গম ক্রেতা এনামুল হক।

শনিবার বিকেলে বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম বদিউজ্জামান জানান, ৩০০ বস্তা সরকারি গমসহ ট্রাক নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাট খাদ্য গুদামে যাচ্ছিল। ২২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের তেলিপুকুরে ট্রাকটি থেমে ছিল যানজটের কারণে। এসময় ওই ট্রাকে চার ব্যক্তি উঠে চালক ও হেলপারকে তাদের নিয়ন্ত্রণে নেয়। পথিমধ্যে নন্দীগ্রামে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে ডাকাত দলের সদস্যরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়।

বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাজশাহীর বেলপুকুরিয়া থেকে ট্রাকসহ গম উদ্ধার করে। এসময় ডাকাত দলের ২ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তারা দুজনেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি এসএম বদিউজ্জামান।

Post a Comment

0 Comments