আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

জয়পুরহাটে জামালগঞ্জ হাইস্কুল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন গ্লার্ডিয়ার্স


জয়পুরহাটে জামালগঞ্জ হাইস্কুল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন গ্লার্ডিয়ার্স


নিজস্ব প্রতিবেদক আজকের জয়পুরহাটঃ 
জয়পুরহাটে জামালগঞ্জ হাইস্কুল প্রিমিয়ার লিগ (জেএসপিএল-সিজন ১)-এর চ্যাম্পিয়ন হয়েছে গ্লার্ডিয়ার্স। চার দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা জামালগঞ্জ বড় মাঠে অনুষ্ঠিত হয়।
গ্লার্ডিয়ার্স ম্যাচের প্রথমে টসে জিতে সুপার কিংসকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। 

প্রথমে সুপার কিংস ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে।
জবাবে গ্লার্ডিয়ার্স ৭ ওভার ১ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। ফলে ৯ উইকেট জয় পায় গ্লার্ডিয়ার্স।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়রম্যান আহসান কবির এপ্লব 
আরো ছিলেন- জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার, আক্কেলপুর উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম শম্পা, রাফিদ এগ্রো ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ইসমাইল হোসেন, সাহেলা এগ্রো ইন্ডাস্ট্রিজ ম্যানেজিং ডিরেক্টর আবু বক্কর সিদ্দীক প্রমুখ

জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবার ঈদ উল আযহায় শুরু হয়েছিল জে.এস.পি.এল প্রথম আসর। এবার জে.এস.পি.এল -সিজন ১ প্রথম আসরে ১৬ টি দল আংশ গ্রহন করেছে । অতিথিরা চ্যাপিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি মেডেল ও প্রাইজমানি প্রদান করেন।

Post a Comment

0 Comments