আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক আজকের জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মাইশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ীর পাশের পুকুরে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় মাইশা। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments