আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

জয়পুরহাটে আওয়ামীলীগের শোকসভা পালিত


নিজস্ব প্রতিবেদক আজকের জয়পুরহাটঃ
জয়পুরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর ও সদর উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাসেম ময়দানে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এ শোক সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সহ-সভাপতি খাজা সামছুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম,
 জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা, জেলা ছাত্র লীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লবসহ অন্যান্যরা।

Post a Comment

0 Comments