আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

একই গাছেই পাওয়া যাবে আলু ও টমেটো

একটি গাছেই পাওয়া যাবে আলু ও টমেটো

জয়পুরহাট সংবাদ ডেস্ক: গাছের উপরে এক ধরনের ফল, মাটির নিচে অন্য ধরনের ফল উৎপাদিত হবে- এমনটি ভেবেছেন কখনো? না ভাবলেও সম্প্রতি এ ধরনের গাছ উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। 


আলু গাছে আলুর পাশাপাশি টমেটো ফলানোর মত কঠিন কাজটি করেছেন তারা। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘টমটেটো’ বা ‘পমেটো’।
যুক্তরাজ্যের গবেষকরা সম্প্রতি একই গাছে আলু এবং টমেটো উৎপাদন করার ধারণার সফল বাস্তবায়ন ঘটিয়েছেন। এতে আলু ও টমেটোর স্বাদ অক্ষুণ্ন থাকে। এর জন্য তারা গ্রাফটিং বা জোড় কলমের আশ্রয় নিয়েছেন। চেরি টমেটোর সঙ্গে সাদা গোল আলুর জোড় কলম পদ্ধতিতে এগুলো উৎপাদন করা সম্ভব।


Post a Comment

1 Comments