আপনি নিউজ পাঠাতে পারেন, নিউজ পাঠাতে ই-মেইল করুন: rasulnoyon@gmail.com যোগাযোগ:01727-932305

জাল টাকা তৈরীর সরঞ্জামাদিসহ চক্রের ২ সদস্য আটক জয়পুরহাটে

জয়পুরহাটে জাল টাকা তৈরীর সরঞ্জামাদিসহ চক্রের ২ সদস্য আটক




মোয়াজ্জেম হোসেন: জয়পুরহাটের পাঁচবিবিতে জাল টাকা তৈরীর সরঞ্জামাদিসহ চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার পৌর শহরের মালঞ্চা এলাকার ১টি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় প্রায় ৫০০টি ৫০ টাকার জালনোট, কম্পিউটার, পিসি ও প্রিন্টারসহ জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের শ্রী লাল মোহনের ছেলে সঞ্জয় কুমার ও মধ্য মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন।
বিকেল ৪ টায় এক সংবাদ সম্মেলনে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, মালঞ্চা গ্রামের একটি ভাড়া বাড়িতে জালনোট তৈরী হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

Post a Comment

0 Comments